মা

  প্রতাপ : অনলাইন-০১

 
 । সুস্মিতা দাস চৌধুরী ।
 
মা সত্যি তুমি কত  আপন
বোঝাতে পারবে না
আমার এই হাতের কলম।
 
মা তুমি কত ভালো
আমাকে দেখালে এই
 সুন্দর পৃথিবী র আলো।
 
কালকে গেলে দিদির বাড়ি
পড়ে গেলে লাল শাড়ি
কপালে সিঁদুর
বাঃ দেখতে কি মধুর!
 
দেখলে তোমার মুখ
মনে আসে অনেক সুখ।
মা, তোমায় একটু সময় না দেখলে
ভালো লাগে না কিছু ...
 
মাগো তোমায় ছাড়া লাগে যে
আমি ভীষণ একা
 
মা মা বলে ডাকতে থাকি
হটাৎ করে মনে পরে
তুমি তো গেছো দিদির বাড়ি
 
তুমি আজকে আসবে নাকি
সেই ভেবে রাস্তার দিকে চেয়ে থাকি।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...