আশা প্রত্যাশায় বেঁচে আছে

প্রতাপ : অনলাইন-৫২

                  । পরিমল কর্মকার ।

যে শিশু রাস্তার উচ্ছিষ্ট খেয়ে দিন যাপন করে,

যে শিশু বিদ্যালয়ে যেতে পারেনি,

যে শিশু শিক্ষার আলো না পেয়ে ফুটপাতে শুয়ে থাকে -

সেই শিশুর জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে --

পথের উচ্ছিষ্ট খাবার আর দিশাহীন পথচলার অলিগলিতে।


বাবু - দশটা টাকা দেবেন --

সারাদিন কিছু খাই নাই।

দেননা দশটা টাকা , জন্মদিনের বেলুন কিনুম।


কবে জন্মদিন --?

জানিনা বাবু।

আমার মা - বাবা হারাইয়া গেছে--

জন্মদিন কবে জানিনা।


দিশাহীন পথচলা অনেক শিশু জানেইনা 

তার জন্মদিনের তারিখ, সাল, পিতা -মাতার পরিচয়।


এভাবেই হাজার - লক্ষ শিশু আশা প্রত্যাশায় বেঁচে আছে 

উচ্ছিষ্ট আহারে জীবন যুদ্ধের মরুভূমিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...