নীরবতার পাঠ

প্রতাপ : অনলাইন-৫২

। শিল্পী দেব ।

জীবনের কত ধাপ পেরিয়ে, শেখার শেষ কি আর হয়, 

নীরবতার কোলে লুকিয়ে থাকে সুখের ছোট্ট ভয়...


নিরবে কত আনন্দ মেলে, না বলেও পাওয়া যায়, 

আবার নীরবতার আঘাতে মানুষ, মানুষকে হারায়...


হার-জিতের খেলা বেজে ওঠে যুগে যুগে দিনরাত, 

তবু কাউকে হারানোর ইচ্ছে, এই যুগেই পেল মাত...


মনে রেখো, প্রকৃত পাওনা কেড়ে রাখা যায় না চিরদিন, 

সময় হলে ফিরে আসে সব, নেমে যায় মনের ধূলিধূসর দিন...


পথ চলাতে শেখা যতটা, বোঝা ততটাই কঠিন, 

সীমিত মানসিকতার ছায়ায় মন হয় অনাবিল ঋণ...


ব্যবহারের ভিড়ে কত মানুষ, মন থেকে সরে যায়, 

ভালোবাসার সত্য পাঠ, নীরবতাই শেখায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...