গাছ

       । তানিয়া দাস ।

রোদে পুড়ে দাঁড়িয়ে থাকে,

  নীরবে দেয় ছায়া।

নিজের কষ্ট আড়াল করে

  বাঁচায় প্রাণের মায়া।

পাখির ঘর, ফলের হাসি,

  পাতায় পাতায় গান।

গাছ ছাড়া শূন্য হয়ে যায়

  মাটির বুক, আকাশ-প্রাণ।

ঝড়ে ভাঙে, তবু শেখায়

  কীভাবে দৃঢ় থাকা যায়।

নিতে জানে না, দিতে জানে,

  এই পাঠটাই গাছ শেখায়।

একটা গাছ মানে ভবিষ্যৎ,

  সবুজে ভরা আশা।

বাঁচতে চাইলে মানুষ আগে

  গাছকে দেবে ভালোবাসা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...