সুমঙ্গল দাস
বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মন
তার স্পর্শে পাবে তুমি, দেখ তাতেই ইষ্ট ধারণ।
খিলখিলিয়ে হাসবে শিশু, দুশ্চিন্তা হবে দূর
মন আনন্দে অন্তরমনে, খুলবে শান্তির দোর।
মনটা খারাপ হলে তুমি, ছুটবে শিশুর পাশে
তার সংস্পর্শ পেলে দেখ, ক্লান্তি সবার নাশে।
তার মুখের মিষ্টি হাসি, তার সরল চঞ্চলতা
তার আচরণে ভুলবে তুমি, সব দুঃখ ব্যাথা।
মন্দির মসজিদ দর্শন লাভে, যে শান্তি মিলে
শিশুর মাঝেও এই শক্তি, নাও একবার কোলে।
কখন হাসে, কখন কাঁদে, সেই তো চিত্ত সুখে
আশ্চর্য তার মন মস্তিষ্ক, স্মরণ কিছু না রাখে।
কে বড়, কে ছোট, তার কাছে নেই ব্যবধান
ভগবান তাই শিশুতেই মিলে, শান্তির অবস্থান।
শান্তির স্পর্শ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর । মানসী সিনহা । হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদ...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
-
আমার বাংলা ভাষা । রূপালী দাস । আমাদের এই মাতৃভাষার জন্যে যারা দিয়ে গেছেন প্রাণ, তাদের আমি জড়ো করে হাত, জানাই কোটি প্রণাম। পুরো কবিতাটি প...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

সুন্দর কবিতা
উত্তরমুছুন