রথ

প্রতাপ : অনলাইন-৫৪

                     । রঞ্জন কুমার বণিক ।

একটি অবাক শিশু, ছুটে চলে রথের পিছু পিছু।

হারানো শৈশব খোঁজে খোঁজে ক্লান্ত রথের মেলায়,

মাটির বুড়োটি কেবল ঘাড় নাড়ে অবহেলায়।

একটি বন্দি শিশু, রথ মানে অব্যক্ত অনেক কিছু।

উঁচু দালানে চার দেয়ালের ঘেরাটোপে জ্যান্ত শব,

প্রত্যাশার পাহাড়চূড়ায় বাঁধা তার সোনালি শৈশব।

একটি পথকুড়ানি শিশু, জানে ভেদাভেদ, উঁচুনিচু।

ক্ষুধার রাজ্যে ব্রাত্য সে, জীবন বড়ই শ্লথ।

প্রসাদ পেতে হাত বাড়ায়, চলে পথের রথ।

একটি নিষ্পাপ শিশু, মুখ লুকোয়, চায় না কিছু।

অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে দেখে কত রথ,

ছুটে চলেছে, লোকে-লোকারণ্য ধূলোমাখা পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...