রথযাত্রা

প্রতাপ : অনলাইন-৫৪

                 । অপর্ণা কুমার ।

আষাঢ়ের আকাশে বাজে আনন্দের সুর,

চারদিকে ছড়িয়ে পড়ে ভক্তির ভরপুর।

জয়ধ্বনিতে জেগে ওঠে জনপদের পথ,

ধীরে ধীরে এগিয়ে চলে জগন্নাথের রথ।

জগন্নাথ, বলরাম, সুভদ্রা সোনার রথে,

আশীর্বাদের আলো ছড়ায় পৃথিবীর প্রতিপথে।

ধনী-গরিব, ছোট-বড়, জাতি-ধর্ম ভুলে,

একই দড়ি টানে সবাই আনন্দের কূলে।

চারদিকে শুধু জগন্নাথের জয়ধ্বনি,

রথের চাকার ঘূর্ণনে জাগে শুভবাণী।

রথযাত্রা আসুক প্রতি বছর আনন্দ ছড়িয়ে,

জগন্নাথের আশীর্বাদ থাকুক সবার সঙ্গ নিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...