জগন্নাথের যাত্রা

প্রতাপ : অনলাইন-৫৪

। মঙ্গলা দত্ত রিমি ।

বৃন্দাবন থেকে মথুরা,

উত্তর থেকে দক্ষিণ।

প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন।

কেউ বেসেছে ভালো কৃষ্ণ নামে তোমায়, 

কারও কাছে মাধব, প্রিয় সখা সুধায়।

আমার পরম তুমি, হে জগন্নাথ, 

রথযাত্রা তোমার করুক এ জগতের উত্থান,

আত্মার আলোকচিত্রে লেখা হোক চেতনার নতুন আখ্যান।

মাসির বাড়ি ঘুরতে যাওয়া রথের মেলায় ভিড়, 

মাসির হাতের মণ্ডা, মিঠাই, রসমালাই আর ক্ষীর।

মঙ্গল হোক ঘরে ঘরে, পৌঁছুক আশিষবার্তা।

শুভ লগ্নে শুভ হোক জগন্নাথের যাত্রা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...