আমার প্রথম ভালোবাসা

দেবালয় ভাওয়াল

 [ প্রতাপ : অনলাইন-২১ ]

। দেবালয় ভাওয়াল ।

বাংলা আমার মাতৃভাষা

আমার প্রথম ভালোবাসা,


সংস্কৃত হলো দীদা আমার,

আর হিন্দী আমার মাসী,

শব্দে বলে বোঝানো কঠিন,

বাংলাকে কত টা ভালোবাসি।


লাইব্রেরী তে রাখা শেকসপিয়র এর পাশে,

গীতবিতান, গীতাঞ্জলি দেখে মন ভরে আসে,

রবি ঠাকুর, সুকান্ত, নজরুল জুড়িয়ে আছে প্রত্যেক শ্বাসে,

এই ভাষা জড়িয়ে আছে মোদের জল, মাটি, আকাশে।


Hi, Hello তো শুনি সারাক্ষণ,

কিন্তু কেউ নমস্কার বলে যখন,

হৃদয়ের ভাবনা গোলে পরে,

শুধু তোমার কথাই মনে পড়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...