তোমাতেই থাকতে চাই

প্রতাপ : অনলাইন-৩৬

           । সুমন দাস ।

তোমার চোখের ভেতর আমি

একটা ছোট্ট ঘর বানাতে চাই,

যেখানে সকাল হবে তোমার পলকে,

রাত হবে শুধু তোমার নিঃশ্বাসে।


তোমার চুলের ঢেউয়ে ভেসে

একটা সমুদ্র হতে চাই,

তোমার হাসির রোদের নিচে

জীবনের সব ক্লান্তি ছায়া পায়।


তোমার নামেই আমার নাম হোক,

তোমার হৃদয়েই আমার ধর্ম,

তুমি যখন কাঁদো, আমি যেন

অশ্রু হয়ে ঝরি সেই মৌন কণ্ঠে।


আমি হতে চাই সেই সত্তা,

যাকে তুমি খুঁজো না,

তবু হারালে কেমন শূন্য লাগে।

তোমার প্রয়োজন নয়,

তোমার অভ্যেস হয়ে থাকতে চাই।

৩টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...