। আকাশ ধর ।
আজি রাজপ্রাসাদে বাজলো সানাই,
জয়ডঙ্কা কাশি।
মন্দিরা মৃদঙ্গ খোল,
বাজলো রাশি রাশি।।
এল রানি, আটপৌরে শাড়ি পরে
বরণডালা হাতে।
সাদা কাপড় আলতা দাসি,
আনিল তফাতে।।
রাজার বেটা ফিরছে ঘড়ে,
নতুন বউকে নিয়ে।
মনের মতো পেয়েছে যে,
রুপবতী মেয়ে।।
রাজার বাড়ি উঠলো সেজে,
বিয়ে বাড়ির সাজ।
মেয়ের বাবার কান্না ঢাকে,
ঢাক ঢোলের আওয়াজ।।
রাজার মনে বড়ো আশা,
আসবে ঘরে নাতি।
সামাল দিবে রাজকার্য,
বংশে দিবে বাতি।।
মেয়ের বাবার ঘরে না হয়,
জ্বলুক মোমবাতি।
নয়ন জলে পিচ্ছিল মেঝে,
অমাবস্যার রাতি।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন