অপরিচিত


। মুন্না নাথ ।

২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

যাত্রী হিসেবে ছিলাম,
পার্শ্ববর্তী যাত্রী অপরিচিত।
যাত্রী আবার ভার্সিটিতে পড়ে,
বিভাগ অজানা।

পরিচিতি হয়েও হইল না,
পরিসরের অভাব।
নিত্য দিনের মধ্যে প্রায়ই সমমান,
নিত্যদিন যাতায়াত বটে।
কিন্তু কথোপকথন হত না,
সকলই ব্যস্ত মোবাইল ফোনে,
সময়টা ছিল অতি ক্ষীণ।

সময়টা কুড়িয়ে নিতে হয়,
সেটা আমাদের সকলের জানা।
তৎপরই আমাদের সময় নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...