। সোনালী গোস্বামী ।
চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি,
হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি।
মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, মন্দ্রে বাজে ধ্বনি,
শান্ত-শ্যামল ধরাকে সাজায় তোমার কলমের জয়বাণী।।
গীতাঞ্জলির গীতমালায় সুর ও ছন্দ সাজে,
কাব্য রচনায় তোমার সৃষ্টির কলম কৃষ্টির রঙে রাজে।
কখনও সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠে তোমার কলমের টানে,
ছোটগল্পের কাবুলিওয়ালার ছবি মনে দাগ কাটে ভাবনার চিত্রায়নে।
তুমি সার্থক কবি, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক,
সৃষ্টির আঙিনায় প্রথম বঙ্গসন্তান নোবেলজয়ী শ্রেষ্ঠ সাহিত্যিক।
গানে কিংবা কবিতায় তোমার ভাব স্পষ্ট,
বিশ্বজোড়া রচনায় খাতায় তুমি কবিশ্রেষ্ঠ।।
ঠাকুর পরিবারের সুসন্তান রূপে জন্মেছিলে সাহিত্যের রবি,
তুমি যে মনীষী, তুমি যে নাট্যকার,
তুমিই তো বাংলার নন্দন বিশ্বকবি।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন