জীবন সংগ্রাম

প্রতাপ : অনলাইন-৫৬

           । মুন্না নাথ ।

জীবনে সংগ্রাম করতে হয়,

তাই কর, অযথা করো না,

যার প্রতিফলন তোমায় তাড়া করে,

এমনটা হবে, যা তাড়া না দেয়।

জীবনই জীবন সংগ্রাম,

যা হবে প্রযোজ্য!

জীবনের মুহূর্তগুলি যেন

নদীর কলরবের মতো।

তাই তো বলি!

জীবন চলে জীবনের পথে,

তাই জীবনকে চলতে হয়

জীবনের মতো করে।

সেটাই জীবনের মূল উদ্দেশ্য।

জীবন চলছে চলার পথে,

চলমান প্রবাহে।

তাই জীবনকে দেখতে হয়, জীবনামুখী করে;

তাই তো বলি, জীবন সংগ্রাম...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...