অন্তহীন পথ

প্রতাপ : অনলাইন-৫৬

                     । মুন চক্রবর্তী ।

অন্তঃসত্ত্বার সুনির্মল আকাশ থেকে বৃষ্টি ঝরে,

নিশ্চয়-অনিশ্চয়তার বহুযুগের দেয়ালে

প্রোথিত যুগমায়া, না যুগের মায়া।

মূল্যহীন কিছু সম্পদ জড় করে লালন ফকির,

পুরান গ্রন্থের মতো আবর্জনা জমে ওঠার তাগিদে আশ্রম খোঁজা।

অন্তঃসত্ত্বা চারিদিকে আলোর দ্যুতিতে অন্তহীন পথ,

বিলগ্নীকরণের মেয়াদ শেষ হলে চারপাশ মরুভূমি।

মেঘলা আকাশে উঁকি দেওয়া আলোর স্বতন্ত্রতা,

বন্ধ্যাত্ব যুগে একটি নারী যুগমায়া, একটি পুরুষ শংকর।

ক্ষুধিত পাষাণ বারবার ফিরে আসে প্রস্তর থেকে প্রশান্তিতে।

প্রথম প্রেমিকা প্রকৃতি, কত যুগের অন্তঃসত্ত্বার বিস্ময়!

প্রতিশ্রুতির সুষমায় জন্মের নতুন পরিভাষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...