মা, তোমাকে বলছি


    । মমতা চক্রবর্তী ।
 
মা---------
শুনছো
আজ তোমার কথা খুব মনে পড়ছে...
জানো মা----
রাজার হট্টহাসি,কোটালের চোখ রাঙানো
বড়ো অসহায় করে তোলে
তখনতোমার কথা
খুব মনে পড়ে মা
আমি যে সহজে ভয় পাই না 
তা,তুমি ছাড়া আর কে-ই বা জানে
তবু মাঝে মাঝে 'পারিষদ নেত্যদেখে
পায়ের নীচের মাটি সরতে থাকে
সরে যেতে থাকে দ্রুতলয়ে.....
শতবর্ষ-- পেরিয়ে যাওয়া---
ঘোলাটে চোখের জল
ঘুমাতে দেয়না
উদ্ ভ্রান্তের মতো‌ কেটে যায়
সন্ত্রস্ত দিন- রাত গুলি
কেন এমন হল মা?

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...