ঘুড়ি উৎসব


 । প্রমিলা দাস ।
 
ঘুড়ি, ঘুড়ি মন,
ফাগুনের পবনে ডাকে সারাক্ষণ।
হারানো ছেলেবেলা
পুনঃ শনবিলে দিল দেখা।
 
হাজার রাখালের এ প্রান্তর,
প্রফুল্লিত সবার অন্তর।
আজ ধন্য শনবিলের হাওর,
রামধনুকে হার মানিয়ে এ দুপুর।
 
সাদা, কালো, লাল, নীল, সবুজ রঙে
পাঁচহাল মাঠ সজ্জিত আলপনার ঢঙে।
কত্ত ছোটাছুটি, আনন্দ, কত হাসি—
সবাই পুনঃ শৈশবে ফিরে আসি।
 
ছোট-বড় সবাই উড়ায় ঘুড়ি,
খাচ্ছে কুলের আচার আর ঝালমুড়ি।
আসবেন সবাই
, উড়াবেন ঘুড়ি,
“ভালো, ভালো, বেশ, বেশ”—গাইবে গান ওড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...