| সুরঞ্জীৎ নমঃশূদ্র |
ভোরের আলোতে জেগে ওঠে ছাত্রাবাসের ছাত্ররা,
প্রাতঃকালে প্রার্থনা করে, ঠাকুরের সম্মুখেতে বসে।
ঠাকুরের নাম মুখে আনে,
শান্তি মন্ত্র ও গীতার শ্লোকের দ্বারা ।।
প্রণাম করে গুরুচরণে হৃদয়ভরা শ্রদ্ধা নিয়ে,
গুরু প্রণাম শেষে, একে একে ওঠে সবাই।
আসে নিজ নিজ কক্ষে;
ঘন্টার শব্দ শুনে শুরু করে নিজ নিজ কর্ম ।।
ব্যায়াম করে গঠে শক্ত শরীর, মন পায় নতুন দীক্ষা;
পুনরায় ঘন্টার শব্দ শুনে পড়তে বসে একে একে।
পড়ার শেষেতে ওঠে সবাই একে অন্যের হাত ধরে;
প্রস্তুত হয় সবাই বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে।।
বেলা হলে খায় সকলে ব্রহ্মার নাম নিয়ে,
খাওয়ার শেষে উঠে সবাই ঠাকুরের জয় দিয়ে।
গুরু আজ্ঞা পালন করে সবাই।
সহজ-সাধু জীবন গড়ে, গুরুকুলের পাঠ ।।
সন্ধ্যায় ফের প্রার্থনায়, ঠাকুরের নাম ভজন করে,
আরতি দেখে সবাই সম্মুক্ষেতে বসে।
আরতির শেষে তে,
প্রণাম করে উঠে আসে একে একে।।
ফের, ঘন্টার শব্দতে সবাই আসে পড়তে,
নিয়ম মেনে চলে সবাই,
নিয়মে বেড়ে উঠে জীবন, শান্তি ও সাধনায় ভরা।
সফল জীবন গড়ে তারা ।।
সারাদিন কাটায় সবাই হাসি ঠাট্টার মাঝে,
সবার সাথে কথা কয় হাসির মুখ নিয়ে;
মহৎবাণী শুনে তারা গুরুজনের মুখে।
দিনের শেষেতে নিদ্রায় যায়, ঠাকুরের কথা শুনে ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন