খাওয়া-দাওয়া

প্রতাপ : অনলাইন-৪৪

। সুরজ কুমার নাথ ।

জিভটা যে কত বোঝে

টক, ঝাল, মিষ্টি,

কাঁচকলা কাঁচা খেলে

হয় নাকি পুষ্টি।

শোল মাছের ঝোল খেলে

হওয়া যায় পালোয়ান,

চিংড়ি ঘণ্ট খেয়ে

বাহুবলী দারোয়ান।

টিকটিকির ডিম খেলে

ঠিক কথা বলা যায়,

কাঁচা ডিম ভাতে খেলে

কুস্তিতে জেতা যায়।

চিরতার শাক খেলে

মেজাজটা ভালো হয়,

লঙ্কার চাটনি খেলে

মন বেশ খুশি হয়।

কত কিছু খেলে পরে

কত কিছু হয়ে যায়,

যা পাও তা খাও,

মন যদি খেতে চায়।

৩টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...