কন্যে–৩

প্রতাপ : অনলাইন-৪৪

। সুচরিতা দাস ।

যখন সে জন্মেছিল,

পাড়া জুড়ে বাবা নাকি তার মিষ্টি বিলিয়েছিল—

বলেছিল, ‘ঘরে আমার মা লক্ষ্মী এলো’।

সেই কন্যেই যখন আজ কন্যের মা হলো—

‘পুত্রবতী ভবো’ বলা কত লোকের মুখে হাসি উড়ে গেল!

বাপ-মা ফর্সা, তা মেয়ের গায়ের রং চাপা কেন?

আমাদের কালে তো ওরকম ছিল না,

এ মেয়ে সারাক্ষণ অলুক্ষণের মতো কাঁদে কেন?

মেয়ে হয়েছে বাপু, এত ঘটা করে অনুষ্ঠান করতে হবে কেন?

কী আদিখ্যেতা, কী আদিখ্যেতা! আমাদের কালে তো ওরকম ছিল না,

খোকা আমার বাচ্চা সামলাবে কেন?

কাঁচা শরীরে কচি শিশু নিয়ে—

একাকী রাতজাগা চোখের পাতায় কন্যের বন্যা বয়ে যায়।

মায়ের একদিনকার আদুরে মেয়ে আজ ভীষণ অভিমানী,

কন্যে হয়ে কন্যা জন্ম দেওয়া বুঝি এতটাই পাপ!

নাহ! তাকে আজ শক্ত হতেই হবে, সে যে শক্তির প্রতীক—কন্যের মা!

একদিন যে তার ‘কন্যে’কে,

কন্যে-বিরাগ সমাজ পরিবর্তনের অংশ করে তুলতেই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...