শিল্পগুহা

প্রতাপ : অনলাইন-৪৪

। হারাধন বৈরাগী ।

আমার ভিতর এক গভীর জঙ্গল
খুব‌ই শ্বাপদ সঙ্কুল।

আমি প্রেমিক হলেই
সে হয়ে ওঠে প্রেমিকা
রাগ করলেই সে হয়ে উঠে রাগিনী।

তাকে তুমুল ভালোবাসি।
টের পায় আমার ছায়া কেমন ধারালো,
যেন বিষেও জন্ম নেয় অমৃতা।

আমার বাবা এক ব্রু‌ইফাং গাছ,
শাখায় শাখায় ঝোলে এক অদৃশ্য ফাঁসির দড়ি,
মা শালু দিয়ে ঢেকে দেন তার গুঁড়ি

আমার মা এক নিভৃত শিল্পী।
তিনি জীবন রাঁধেন।
জানেন কোন পদ্যে কি উপমা দিলে,
সকলের খেলা নিভৃত মৃত্যুর কারক হয়।

আর জঙ্গলের হৃদয়ে খোঁদাই করা থাকে
একটি শিল্পগুহা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...