সৌহার্দ্যের অজ্ঞানতা

                     । চান্দ্রেয়ী দেব ।

সম্পর্কের ইতির প্রারম্ভে, বিচ্ছেদের মুহূর্তে,

প্রকাণ্ড নভোমণ্ডলের ছাউনির অন্দরে,

সমীরণের ঔদার্যে বিদায়ের সুর বাজে অন্তিমকালে।

প্রকৃতির কোলাহলে নীরবতার মুখ ভার,

মেঘের ছায়াপথের অন্তরালয়ে মুহূর্তের ঘরভাঙা আর্তনাদ।

মৌনতার নৈঃশব্দ্যের চৌরঙ্গীতে কার্ফু,

সড়কবন্দি চোরাবালিতে সংবৃত সোহাগী ছোঁয়ার লাবণ্য।

দিনের গুমোটে বহতা বাসন্তিক ধুলোর ঝড়ে

উড়ে যায় তমসাচ্ছন্নের অতলে ডুবন্ত অবসানের অভীষ্ট।

মোহনার বাঁকে চাহনির পড়ন্ত রূপকথার পারিপাট্যে,

যে চোখে দেখেছি নদী, তারই স্রোতে হারিয়েছি বারবার।

জীবদ্দশার খেলায় সৌহার্দ্যের অজ্ঞানতা নিলাম বিনামূল্যের অপচয়ে।

এ কেমন অদ্ভুত ঘূর্ণন, একই দিকে তার আসা-যাওয়া!

চলমান সময়ের কাঁটায় ক্ষতবিক্ষত অন্ধবিশ্বাস।

কুয়াশায় পরিবেষ্টিত অসংখ্য বিকেলের মাটির ভাঁড়ের চুমুকে,

লক্ষ-কোটি ডাকনামের ভিড়ের রত্নাকরে,

তোমার ডাকনাম আজও ঘুম ভাঙায় দ্যুতির নির্ঝরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...