। মাম্পী দাস ।
অন্ধকার নিরালায়,
প্রকাণ্ড আকাশতলায়,
গা এলিয়ে বসি আমি।
মিটমিট করে বাতি।
একবার চোখ মেলে,
আবারও বন্ধ করে,
দেখি যেন সর্বত্রই তুমি।
আঁকাবাঁকা মেঠোপথে
চলে যায় মাথা নুইয়ে
এক ফালি ভালোলাগা।
লোকে নাকি বলে তাকে
শুকনো পাতা,
এক পুষ্পিত গল্পগাথা।
নেই আশা, নেই বেদনা,
অহরহ বেড়ে চলে
অপ্রাপ্ত প্রণয়কথা।
কেউ বলে,
মগ্ন হও তার কাছে,
যে দিন শেষে তোমায় খুঁজে।
আমার প্রশ্ন জাগে,
যে স্পর্শহীন ভালোবাসে,
চোখ দিয়ে চোখকে পড়ে,
হৃদয় দিয়ে হৃদয়কে স্পর্শ করে,
না-বলা কথার শ্রোতা হয়ে
লিখে রাখে উপন্যাসে,
সাজিয়ে দেয় রঙিন ক্যানভাসে,
সে কি ভালোবাসা কম জানে?
লিখে রেখো,
সে শুধু ভালোবাসতে নয়,
ভালো রাখতে ও জানে...
লিখে রেখো কিছু কথা
প্রতাপ : অনলাইন-৫৩
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
আমাদের গল্প কবিতা গানে ছবিতে নৃত্যে নিত্যদিনের আলাপচারিতায় ধ্বনিত হোক এই অঙ্গীকার "উনিশ আত্মপরিচয় আমার" - শৈলেন দাস ...
-
চলো এগিয়ে যাই । প্রদীপ চন্দ্র দাস । চলো, চলো, চলো রে ভাই, সবাই মিলে এগিয়ে যাই। দুর্বলতা দূর করে চেতনাকে চলো জাগাই। পুরো কবিতাটি...
-
তোমারই নামে । মাম্পী দাস। আমি তো ছিলাম দুঃখে ভরা এমন এক বই যাকে নাকি খোলা দায়! পাঠক বললে তো তোমায় বলি সেরা যে বইটি শু...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
জগন্নাথের যাত্রা । মঙ্গলা দত্ত রিমি । বৃন্দাবন থেকে মথুরা, উত্তর থেকে দক্ষিণ। প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন। কেউ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন