ঊনিশের শহীদ

প্রতাপ : অনলাইন-৫৩

  । রাখু মালাকার ।

উনিশে মে রক্তে লেখা

বরাকের সেই গান,

মাতৃভাষার অধিকারের জন্য

দিয়েছিল যারা প্রাণ।

শিলচরের সেই রেলস্টেশনে

কেঁপে উঠেছিল পথ,

বাংলা ভাষার মর্যাদাতে

জেগেছিল মানুষের রথ।

বুকের মাঝে গুলির আঘাত,

চোখে ছিল না ভয়,

মায়ের ভাষার সম্মান রাখতে

হাসিমুখে মৃত্যু সয়।

এগারোটি অমর নাম

আজও হৃদয়ে রয়,

তাদের ত্যাগে বাংলা ভাষা

গৌরবময় হয়।

এসো, আজ শ্রদ্ধা জানাই,

নত করি প্রাণ,

ঊনিশের সেই শহীদদের

রইল চিরসম্মান।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...