তীব্র সুখ

           । সুস্মিতা দাস চৌধুরী ।

মনের প্রাঙ্গণে সুনামি, বিধ্বংসী ঢেউ,

অন্তরে কী চলছে, খুঁজ নেবে কি কেউ?

সুখের তরী যে অন্ধকারে ঘেরা,

মনের প্রার্থনায় দিই না যে সাড়া।


হৃদয়ের গহীনে ঢের শব্দহীন অনুভূতি,

অনন্ত নিদ্রায় নিদ্রিত,

অনুভূতি আজ সব যে মৃত।

কম্পিত হাত আর অশ্রুভরা দৃষ্টি,

হৃদয়ে না হোক কোনো অনুরাগের সৃষ্টি।


ক্ষণিকের সুখের আশায়

যত্নে লেখি ডায়রির পাতায়।

হৃদয় আর কণ্ঠ আজ নিশ্চুপ,

ডায়রির পাতায় চলে তীব্র শোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...