১৯শে মে

প্রতাপ : অনলাইন-৫০

         । রাখী দাস ।

রক্তে লেখা এক ইতিহাস,

ভাষার টানে জাগে বিশ্বাস।

মায়ের মুখের বাংলা ভাষা,

ছিল সবার হৃদয়-আশা।


ঝড় এলেও থামেনি কেউ,

সাহস ছিল নদীর ঢেউ।

শহীদদের সেই আহ্বান,

আজও জাগায় প্রাণে গান।


বাংলা আমার মনের আলো,

বাংলা ছাড়া আঁধার কালো।

১৯শে মে স্মৃতির দিন,

ভাষার জন্য অমর ঋণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...