পরাণের শব্দ তুলে যাঁরা

প্রতাপ : অনলাইন-৫০

             । অপাংশু দেবনাথ ।

বেদি বেয়ে নামে কার রক্ত! আয় বৃষ্টি, ধুয়ে

নিয়ে যা, নিষ্ঠুর এই পাপ, ভেসে যাক জলে।


এতো কান্না হাওয়ায় ভাসে ফিরে আসে তবু

পুষ্প নিয়ে হাতে বলো রাখি কোন্ বেদিমূলে?

রক্তচিহ্ন লেগে আছে দেখো আমাদের মুখের ভাষায়।


নেই যাঁরা এই ভাষাতেই লেখা হয় তাদের মৃত্যুর ইতিহাস,

পরাণের শব্দ তুলে যাঁরা আমাদের জন্য

রেখে গেছে এই ধারাপাত

আমি হৃদয়ের ঝাঁপি খুলে পুষ্প রাখি তাঁদেরই পায়,


বাঁশকরুলে গোদক রেঁধেছি খেয়ে যাও আর একবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...