অভিজিৎ পাল
ক্ষণে ক্ষণে রঙ বদলের বাজারে,
বেরং হাতে রঙ বেচতে চলেছি।
মুখোশের গালে রঙ মেখে-
সে রঙ মলিন হতে দেখেছি।
আমি তোমার তুমি আমার,
একথা যে শুধু-
প্রয়োজন ফুরনোর অপেক্ষার,
তারপর-
আমি আমার তুমি তোমার।
লেনদেনের ব্যবসায়-
বেচারা প্রকৃতিও জড়িত।
বলে কি-না -
তোমরা আমাকে গাছ দাও,
আমি তোমাদের অক্সিজেন দেবো!
নিঃস্বার্থতার পাঠদানে -
যে পণ্ডিত রত।
চলো তাকে জিজ্ঞেস করি -
আপনার মাইনে কতো।
ভোরের আলোর স্বপ্ন দেখি,
আনমনা রাতের বালিশে শুয়ে।
কাঠফাটা রোদে নিশ্চিন্তে হাঁটি,
গোধূলির পথ চেয়ে চেয়ে।
ল্যাংটো কথা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে ...
-
বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেলেও আমরা শুরু করেছি আমাদের নিজস্ব অবস্থান থেকে। ভালো লাগলে উৎসাহ দেবেন অন্যথায় এড়িয়ে যাবেন। এই সংখ্যায় ক...
-
প্রতাপ : ১৫তম মুদ্রিত সংখ্যা । সপ্তমিতা নাথ । শুভেচ্ছার জোয়ারে ভাসছিল সেদিন মেয়েটি। সবে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। এই উষ্ণ অভ্যর্থনার...
-
এই নৈবেদ্যের রঙ লাল । অপর্ণা দেব । ভোরবেলা ওঠা তাঁর বরাবরের অভ্যাস। উঠে ব্যালকনিতে প্রতিদিন ধীরে ধীরে পায়চারি করবেন এবং সামনে দাঁড়িয়ে চোখ...
-
"তেমন রাবার নেই মুছে উনিশে মে" কবি করুণা রঞ্জন ভট্টাচার্যের এই বাণী শ্বাশত। বরাকে বাঙালীর দৈনন্দিন জীবনে হাজারও প্রতিবন্ধকতা ...
আকর্ষণীয় পোষ্ট
“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস
। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন