কিচ্ছু চাইনি আমি

 চান্দ্রেয়ী দেব

 

কিচ্ছু চাইনি আমি শুধুই চেয়েছি....

একমুঠো ফুরফুরে সকালের রোদ

গা ভাসাতে চাই নতুন দিনের শুরুতে

কিচ্ছু চাইনি আমি শুধুই চেয়েছি....

দুপুরে ঝাঁকে ঝাঁকে বিহগের মিষ্টি মধুর কুহুতানে

আবদ্ধ থাকা সুরেরা গেয়ে উঠে মনের আঙিনায়

কিচ্ছু চাইনি আমি শুধুই চেয়েছি....

পড়ন্ত বিকেলের ছোঁয়ায়

স্বপ্নেরা যেন ক্লান্ত বেশে হামাগুড়ি খায় হৃদয় কুঠুরিতে

কিচ্ছু চাইনি আমি শুধুই চেয়েছি....

গাঢ় আঁধারের ছটায় নুইয়ে যায় অগণিত শব্দেরা

তারাও যে মাথা তুলে দাঁড়াতে চায়

আলোয় মোড়ানো জোনাকির মাঝে

কিচ্ছু চাইনি আমি শুধুই চেয়েছি....

আকাশের বুকে ঘরপাতানো তারাদের থেকে চেয়ে নেবো

একফালি আনন্দের রোশনাই

সাজিয়ে রাখবো অন্তরের গহীনে

কিচ্ছু চাইনি আমি শুধুই এইটুকুই চেয়েছি...

[প্রতাপ : ১৬তম সংখ্যা]












 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...