। সজল দাস ।
স্মিতা তোমার মৃদু হাসি যেন ধান ক্ষেতে বাতাসের ঢেউ।
শত বছর সাধনায়ও এমন হাসি পারবে নাতো কেউ।
মনে পড়ে তোমার রক্তিম ঠোঁটের নিচে
কালো বিন্দুর মত সেই ছোট্ট তিলটার কথা?
নাকের ওপর - বিন্দু জমা ঘাম মনে হয় কার্তিকের ঘন কুয়াশা।
তোমাকে ভাল লাগার প্রথম চিহ্ন ছিল যে ওটাই...
রেশমের মত ঠোঁট তোমার,যেন ভোরের টাটকা গোলাপ।
কন্ঠে তোমার সুমধুর ধ্বনি শুধু একবার গেয়ে শোনাও
"ভালোবেসে সখী নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে।"
চিলের কান্নায় মনে পড়ে তোমার দুষ্ট বাঁকা চাহনি,
মুক্তাঝরা মৃদু হাসি।
ওই যে তোমার কালি পড়া - ব্যাকুল চোখের কিনার
ওটাই আমার হারিয়ে যাওয়ার অলিগলি,ওটাই শহীদ মিনার!
দীর্ঘ কালো কেশ, দোলে মৃদু বাতাসে।
নাকের উপর ছোট্ট নাক ফুলটা মনে হয় সমুদ্র
তীরে সাজানো সবুজ বুটি।
খুব যত্ন করে আগলে রেখো এগুলো,
কোন একদিন তোমাকে নয়...
এগুলোই চেয়ে বসবো।
খোপায় লাগানো গোলাপ ফুল।
নৌকা ভাসানোর উপায় নেই, নোঙর ফেলে রাখলাম।
তোমাকে কাছে পাওয়ার ঐ একটাই পথ যে জানা ছিল আমার!
মনোহারিণী ২
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন