। যোগেন্দ্র চন্দ্র দাস ।
আমি আদি, আমি অন্ত, আমি গোলাকার
দুইদিকে প্রসারিত আমার সংসার
ডান যদি ধন হয়, বাম হয় ঋণ
আমা দ্বারা গুণেতে আমাতেই লীন।
যোগ বা বিয়োগেতে বিবাদ নাহি করি
আমা দ্বারা ভাগেতে অসংজ্ঞায়িত ধরি।
কোণহীন বাহুহীন আমি শূন্য একক
সংখ্যা আমি পূর্ণ কাহারও নই ভেদক।
অংকের ডানে, মাঝে আমি রাজ করি
বামে আমায় বসায় যারা আমার অরি।
নহি আমি ধনবান নহি ঋণবতী
আমাকে ঘাতে নিলে হবে একাকী।
সংস্কৃতে শূণ্যোয়া ভারতের অতি গর্বের
সাফাইর বলে আমায় লোক আরবের।
ইংল্যান্ডে সবাই বলে আমায় জিরো
ইতালিতে জিফাইরো আমি ভারতের হিরো।।
শূণ্য
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
চলো এগিয়ে যাই । প্রদীপ চন্দ্র দাস । চলো, চলো, চলো রে ভাই, সবাই মিলে এগিয়ে যাই। দুর্বলতা দূর করে চেতনাকে চলো জাগাই। পুরো কবিতাটি...
-
আজ 'রবি পুজোর' দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। নিজের সাহিত্যকীর্তির মাধ্যমে আজও তিনি সকলের মাঝে জীবিত, তাঁর সৃ...
-
- মঞ্জরী রায় হীরামণি বসন্ত নাকি ঋতুরাজ! বসন্তের কোকিল আর রঙের বাহারে প্রকৃতি নাকি অপরূপা হয়ে ওঠে। এমনটাই স্কুলের রচনা খাতায় ...
-
জগন্নাথের যাত্রা । মঙ্গলা দত্ত রিমি । বৃন্দাবন থেকে মথুরা, উত্তর থেকে দক্ষিণ। প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন। কেউ...
-
নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

অসাধারণ হয়েছে কবিতাটি।
উত্তরমুছুনস্যার,খুবই গুরুত্বপূর্ণ অর্থবহ পদ্য ।
উত্তরমুছুন