হিসাবের গরমিল

প্রতাপ : অনলাইন-১৯ ]
 
          রিপন দাস
 
অনেকদিনের পুরনো খাতা-
দেখে মনটা কেঁপে উঠল,
প্রথম পৃষ্টায় তোমার নাম
এ কি, এখনও আছো!
হিসাবটা ভুল ছিল তাই,
এইভাবেই দেখা হল।
 
কাজের চাপে চাপা পড়ে গেছে-
ঐ দিনগুলোর কথা
পূর্ণিমার সেই জ্বলজ্বল রাত
ইঙ্গিতে কথা বলা।
কোথা হতে একঝাঁক মেঘ
গোটা পৃথিবীটা অন্ধকার,
বিদ্যুত চমকানো আলোয়
একটু একটু করে হেঁটে,
অনেক কষ্টে ফিরে আসি
ভেদ করে কালো ছায়া।।
 
ভোর হতেই বেরিয়ে পড়ি
দেখা হবে ভেবে,
আকাশে বাতাসে ফুলের গন্ধ
পাখিদের কলরব
কি অপরূপ মনোরম দৃশ্য!
আজও চোখে ভেসে উঠে।
অজান্তেই পেয়েছি অনেক খোঁজ
সঙ্গে ছিলে বলে।।
 
ফেলে আসা দিনগুলো রহস্যময় 
সমুদ্রের জলরাশি-
পরিমাপহীন, অচেনা নদীর
না দেখা শেষ প্রান্ত।।
হঠাৎ, মোমের আলো চুমু দিল
আমার হাতে এসে;
দাঁড়িয়েছি, বুকে হাত দিয়ে
সব ছেড়ে, একটু হেসে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...