ক্ষতস্থান

 । নীলাদ্রি ভট্টাচার্য্য ।

 

যথাযথ বৃষ্টির ক্ষতস্থানে

প্রতিফলিত শব্দরা শরীরত্যাগের আগে

আমায় ডাকছে

 

পুরাতন স্থবির তাদের দৃঢ়স্বর

অচূর্ণ তিরতির মায়াবী কণ্ঠ

 

যেন ভেজা আতপ ছড়িয়ে ঠোঁটে

কাতর কবিতায়

 

মৃত্যু অতিক্রম করে

আবার জন্ম চাইছে।

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...