অনুপ্রেরণা

 

    অমলেন্দু চক্রবর্তী

 

    মুক্ত পৃথিবীর বিস্তীর্ণ আকাশে

    জ্যোৎস্নার চাঁদ, সূর্যের আলো,

    মেঘ ও রোদের খেলা। বাতাসে পাখি,

    কীট পতঙ্গ, ডুবন্ত সূর্যের কোলে

             সোনালী  সন্ধ্যাবেলা।

    দেখেছি ঘরের কোণে, ছাদের নীচে

    চড়াই, শালিক ও ধূর্ত কাকের

    চুপিসারে আনাগোনা। গাছের ডালে

    তোতা, ময়না, চিল, বুলবুলির

                            স্থায়ী ঠিকানা।

    প্রকৃতির রোষে হৃদ সাগরের তীরে

    বেদনার বালুচর। ভীত নয় বাবুই,

    গাছের ঝুলন্ত পাতায় গড়তে হবে

                         নিজ কুঁড়েঘর।

    বাবুই  ছানার লড়াই চলে অবিরত

    রোদ বৃষ্টি ঝড়ের সাথে। শিল্পীর যাদু,

    শিল্পের বাহার, নতুন সূর্য উঠে

                      শ্বাশত প্রভাতে।

    শিল্পী হারিয়ে যায়, রেখে যায় শিল্প।

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...