সনথ রায়
প্রকৃতি সাজে লাল রঙেতে
পলাশ করে রাজ
দক্ষিণা হাওয়া ধানের পাতা
কৃষক করে কাজ।
পাতার ফাঁকে কোকিল ডাকে
এলো বসন্ত কাল
লালের শোভায় চক্ষু টাটায়
শিমুল কেন লাল?
পলাশ বনে অলির কেতন
গুন গুনা গুন গায়
গোলাপ ফুলের পাপড়ি দোলে
পরাণ ফেটে যায়।
ভ্রমর নাচে ফুলের উপর
মনের কথা কয়
আসবে প্রিয়া বিদেশ থেকে
প্রাণে লাগে ভয় ।
লাল শাড়িতে রঙ বাসন্তী
উথাল পাথাল মন
ধরার মাঝে লালে মেতে
থাকে কত জন!
লালের শোভায়
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
মলাট । সুস্মিতা দাস চৌধুরী । বইটি হারায়, মলাট রয় ,স্মৃতি রয় জুড়ে , হারানো দিনের গল্পগুলো আসে ফিরে ফিরে। প...
-
দুর্গাপূজা । অপর্ণা কুমার । দুর্গাপূজা মানেই আনন্দের গান, মায়ের আগমনে খুশিতে ভরে ওঠে প্রাণ। দুর্গাপূজা মানেই নতুন ...
-
। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...
-
'প্রতাপ' বরাক উপত্যকার সাহিত্যের আঙিনায় নতুন প্রতিভাকে ডেকে আনার অন্যতম সক্রিয় ছোটকাগজ। এখানে “সমাজ ও সাহিত্যের প্রতিভাস” কথাটি জুড়ে...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
আকর্ষণীয় পোষ্ট
‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়
। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন