মুখোমুখি

চয়ন ঘোষ

 

আপন ভেবে অজস্র অক্ষরমালা গেঁথেছি

হৃদয় কাননে; ভালোবেসেছিলাম অজান্তে,

নির্মম অন্যায়, উদ্যত তর্জনীর আঘাতে;

আমায় বার বার অসহিষ্ণু করে তুলেছে ।

সহজে মেনে নিয়েছি সামাজিক সব অত্যাচার,

সব বুঝে স্তব্ধ; বাতাসের স্বরে মিশে গেছে ঘৃণা,

অন্ধকার গোলক ধাঁধায় বিব্রত হয়ে ,

জলাশয় ভেবে ঝাঁপ দেই যে মরীচিকায়!

 [প্রতাপ : ১৬তম সংখ্যা]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...