। সুনীল রায় ।
রোজ সকালে তোদের প্রভাতী শুভেচ্ছা পাই
আমিও যথারীতি আগে পরে শুভেচ্ছা জানাই।
এই যান্ত্রিক সৌজন্য বিনিময়, প্রাণ হীন ভালবাসা
এখন নাই একে অপরের ঘরে রোজ যাওয়া আসা।
জানিস, সেদিন সন্ধ্যায় গিয়েছিলাম তোর ঘরে
অনেকগুলো জুতো স্যান্ডেল ছিলো সিঁড়ির ধারে
চুপ চাপ ফিরে আসতে হয়েছিল নিজের ঘরে।
এক সন্ধ্যায় প্রাণের আবেগে হাজির সুজনের দ্বারে,
দেখি ওর শিশু কন্যা প্রাইভেট টিউটর কাছে পড়ে ,
অনেক ঠান্ডা, মিষ্টির আপ্যায়নে আমার ঘাম ঝড়ে ।
হাসিমুখে বৌ বললেন যদি আসতেন একটা কল করে
সত্যি কি ভূলই না করেছি, ভাবি মাথা নত করে।
সেদিন সুপ্রিয়কে কল করলাম কখন ফ্রি জানতে
বলল- যা বলার বলে দে, কষ্ট কেন করবি আসতে।
আমার ছোট বেলার খেলার সাথী, প্রাণ প্রিয় বন্ধুরা
সবাই কাছে থেকেও দূরে গেছে চলে আমি বন্ধু হারা।
মুঠো ফোনে হারিয়ে গেছে আমার আত্মীয় বন্ধুরা
তোদের দেখতে ইচ্ছা করে এমনি করে হোসনি হারা।।
তোদের দেখতে ইচ্ছা করে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন