নদী ও তট

    অভিজিৎ দাস

 

    তোমার আমার গল্পখানা,

    নদী ও তটের মতো।

    বিচ্ছেদ হবে না কখনো,

    আসুক না সে বাধা শত।

 

    তোমার স্রোতে ভেঙে গিয়ে,

    অতল তলে তলিয়ে যাবো।

    তোমার স্রোতেই গড়ে উঠে,

    বালিচরে দুজনার ঘর বানাবো।

 

    আমি তখন ডুবে যাবো,

    যখন তুমি ভরে যাবে।

    আমি থাকবো সেখানেই,

    যখন তুমি আবার কমে যাবে।

 

    কখনো আমি আছড়ে পড়বো,

    কখনো তুমি উপচে পড়ো।

    কখনো যদি তলিয়ে যাই,

    তুমি শুধু হাতটি মেলে আমায় ধরো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...