গল্পের পিরামিড


। শাশ্বতী পুরকায়স্থ (চৌধুরী ) ।

মনের ক্যাম্পাসের করিডরে আত্মহত্যা করছে,
এক রং তুলির ফেস্টুন। 
ফুলকারীরা তখন আবছায়ার মাঝে- 
অসংযত মেঘেদের লুকোচুরি খেলায় 'চাঁদ' একা, 
কিছু ক্ষতবিক্ষত চুরমার ইচ্ছেরা ইমারত গড়ে নির্দ্বিধায় 
অথচ, মুহূর্তের কারচুপিগুলু ফাঁকতালে পরে থাকে।
আজও তানপুরাটা খুঁজে বেড়ায় ওর নিজস্ব সুর 
ইচ্ছে নদীর মেঝেতে, নিঃশব্দের মধ্যিখানে
মধ্যরাতের চাঁদকে হঠাৎ আমি জিজ্ঞেস করি মেঘরাশিদের কথা।
তারাদের মিছিলে বুনে যায় ছেঁড়া স্বপ্নরা -ওদের কথাগুলি! 
নীলাভ সুখ ক্ষত বিক্ষত বেগে চুরমার করে গুটা সময়।
ক্যাম্পাস জোড়া চোখ তখন মধ্যরাতে-
এক ঝাঁক গল্পের পিরামিডে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...