সাবধান!


ভাস্কর জ্যোতি দাস

 

ফুটবল ফুটবল

তোমার খবর কী?

সবসময়ই খাচ্ছো শুধু

রামের শ্যামের লাথি।

 

যদু মধুও ছাড়েছে না,

মাঠের মাঝে সবাই রাজা,

তুমিই শুধু লাথি খেয়ে,

সবার হয়ে সাজা!

 

তোমায় সবাই লাথি মারে,

তবে তোমায় ছাড়া চলেও না।

হাওয়া দিয়ে দেয় ফুলিয়ে,

তারপর তোমার কথা ভাবেও না।

 

ফুটবল ফুটবল, অনশন করো,

আর হাওয়া খেয়ো না।

তারা তোমায় মান না দিলে,

তাদের সাথে যেয়ো না।

[প্রতাপ : ১৬তম সংখ্যা]

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...