। রঞ্জন কুমার বণিক ।আকাশে কালো মেঘের আনাগোনায় বিদায়ের করুণ সুর,
সিক্ত পৃথিবীতে অবাধ্য মেয়ের রেখে যাওয়া স্মৃতি অম্লমধুর।
দাবদাহে জ্বলেপুড়ে খাক্ হয়ে যাওয়া পৃথিবীতে কত অভিযোগ!
অথচ ভুলে যাওয়া মানুষের জন্য নেই তার কোনো অনুযোগ।
অশ্রুমাঝে পাল তুলে চলে যায় সাদা মেঘের ভেলা,
যেন শরৎএর আগমনে ঐ অবাধ্য মেয়ের বিদায়ের পালা।
মাঠ জুড়ে সবুজের যৌবনের হাতছানিতে মনে দেয় দোলা,
শরৎএর আগমনে স্বাগত জানাতে সজ্জিত প্রকৃতির দ্বার খোলা।
প্রভাতে শিউলি, হিমঝুরি, ছাতিম, শেফালির ঘ্রাণে মাতোয়ারা
রূপসী শরৎ ভুলিয়ে দেয় ঐ চঞ্চল মেয়ের গল্প, ছিল যখন আত্মহারা।
নববধূর সাজে শান্ত স্নিগ্ধ শরৎ বাতাসে আঁচল উড়িয়ে,
কাশবনে ঢেউ তুলে জানান দেয় আমি তোমারি দ্বারে দাড়িয়ে।
শিশির ভেজা ঘাসের উপর এঁকে দিলাম আলতা মাখা পায়ের চিহ্ন,
ফুলকুড়ানি আসবে জেনো, খোপায় শেফালী ফুলের মালা বাধার জন্য।
মাছরাঙ্গা দাঁড়িয়ে আমগাছের ডালে, লম্বা ঠোঁটে একদৃষ্টে তাকিয়ে,
রূপালী মাছের আশায় নাছোড়, ভেসে বেড়ায় খঞ্জনা ডানা ঝাকিয়ে।
নিশিতে পূর্ণিমার চাঁদের জোৎস্নায় জোট বাঁধে লক্ষীপেঁচার দল,
আগমনীর সময় হয়েছে মর্তে আসার, জলাশয়ে জলাশয়ে শতদল।
হিমেল হাওয়ায় নিয়ে এসেছে শরৎ ভুলে যাওয়ার বার্তা,
দগ্ধ রিক্ত সিক্ত হওয়ার দিন ফুরিয়েছে, শীত এখন গড়পড়তা।
হালকা কুয়াশার চাদর জড়িয়ে, পরেছে শরৎ খুশির মুকুট,
মায়ের আগমনে এই খুশির জোয়ারে থাকুক প্রকৃতির সাথে বন্ধন অটুট।
শরৎ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর । মানসী সিনহা । হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদ...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
-
আমার বাংলা ভাষা । রূপালী দাস । আমাদের এই মাতৃভাষার জন্যে যারা দিয়ে গেছেন প্রাণ, তাদের আমি জড়ো করে হাত, জানাই কোটি প্রণাম। পুরো কবিতাটি প...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন