ছন্দা দাম
একদিন ঝরে যাবে পাখি হৃদয়ের পালক সব...
কোন এক আলো ডোবা সন্ধ্যের অদেখা আঁধারে,
একদিন চলে যাবে বনজ্যোৎস্নার মায়াময় ছায়ায় গা ধুয়ে...
পথিক এক অচেনা অজানা জগতের ওপারে।
একদিন ভাঙা ঘাটের ভিড়ানো নাওখানাও...
চেনা যাত্রী বোঝাই করে নিয়ে হারাবে অচেনা প্রান্তরে,
তবুও ফিরবে স্মৃতির আকাশের অভিমানেরা...
কোণে ফেলে রাখা তানপুরাটার ধূসর তারে তারে।
এক মাঘে হয়না শীতের শেষ,
বুকে কুয়াশা জমাট শূণ্যতা...
ঘর করে যুগের পর যুগ অব্যক্ত কান্নায়,
স্মৃতিগুলো ঘুমিয়ে থাকে বুকের লুকোনো পরতে....
মানুষ গড়ে আর ভাঙে হৃদয়ের গেরাম খানায়!
মানুষ নিজেকে খুঁজে মরে ঘর, দোর, দালান, উঠানে,
নিঃশেষিত হতে থাকে ধূপকাঠির মতো ধীরলয়ে,
যা কিছু বুকের কাছে জাপটে ধরে রাখে সে...
সেই সবকিছুই হারায় ভোজবাজির মতো না বলে কয়ে!
মুসাফির
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন