সুমন দাস
তোমার মনে প্রশ্ন জাগতে পারে
এখন কেনো আমি এতো চুপচাপ।
তুমি ডাকলেও প্রায় এড়িয়ে চলি
সময়ের কাছে যে আমি অসহায়।
অতীতের স্মৃতি রোমন্থন করলেই
নিজের অজান্তে গা শিউরে উঠে।
এইতো সেদিন দু-জনে একসাথে
হেঁটেছি অনেক পথ খুশমেজাজে।
ক্লান্তি এবং একাকীত্ব ধরেছে ঘিরে
হৃদয়ে জন্ম হয়েছে অনেকটা ভয়।
তাই আত্মসমর্পণ করেছি নিজেকে
নিস্তব্ধতার কাছে পুরোপুরি শর্তহীন।
তোমায় ভালো রাখার তাগিদে আমি
নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি।
হয়তো আমি সহযাত্রী হতে পারিনি
তবু ছায়া হয়ে রয়েছি তোমার পাশে।
তুমি দূর থেকে ভাবছ সুখেই আছি
কিন্তু আমাকে ভেঙে যেতে দেখনি।
কারো কাছে তোমায় ভালো রাখতে
নিজেকে যে সরিয়ে নিয়েছি বহুদূর।
তোমায় ভালো রাখতে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
প্রতাপ : সমাজ ও সাহিত্যের প্রতিভাস । ড. কুলেন্দ্র পাটনি আম্বেদকর । পৃথিবীতে জীবনের অস্তিত্বের শুরু থেকেই মানুষকে দৈনন্দিন অন্নসংস্থানের জন্য...
-
উনিশ প্রতিদিন । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় । প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন