মৃদুলা ভট্টাচার্য
কবিতারা ভোরের আলো কিংবা
সন্ধ্যার আবছায়া মাখা সৌম্যতা জড়িয়ে
রাতের শরীরে ভালোবাসার স্বপ্ন আঁকে;
স্বপ্ন আঁকে আগামীর অপেক্ষায়,
পৃথিবীর পথ ঘুরে ঘুরে।
কবিতারা হেঁসে-খেলে লুটোপুটি খায়
জোছনা মাখা বনানীর ছড়ানো আঁচলে
কিংবা বৃষ্টি ভেজা ঘাসের ডগায় ডগায়।
কখনোবা নীরবতায় উষ্ণ দীর্ঘশ্বাস ছাড়ে
বোধের অন্ধ কূপের গহীন শূন্যতা হাতরে।
আবারও কখনো বহমান দৃশ্যের যাপনকথা
লিখে ;
দিন-রাতের বিস্তৃত রঙিন মলাটে ঢাকা
দিনলিপি পাল্টে
হলুদ ঝরা পাতার খাতায়।
কবিতারা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
নববর্ষ উদযাপন বাঙালী সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই বাংলা সাহিত্যে নববর্ষ একটি বিশেষ জায়গা করে নিয়েছে। প্রচুর গল্প, কবিতা রচিত হয়েছে নববর্ষকে ...
-
বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেলেও আমরা শুরু করেছি আমাদের নিজস্ব অবস্থান থেকে। ভালো লাগলে উৎসাহ দেবেন অন্যথায় এড়িয়ে যাবেন। এই সংখ্যায় ক...
-
প্রতাপ : ১৫তম মুদ্রিত সংখ্যা । সপ্তমিতা নাথ । শুভেচ্ছার জোয়ারে ভাসছিল সেদিন মেয়েটি। সবে মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। এই উষ্ণ অভ্যর্থনার...
-
এই নৈবেদ্যের রঙ লাল । অপর্ণা দেব । ভোরবেলা ওঠা তাঁর বরাবরের অভ্যাস। উঠে ব্যালকনিতে প্রতিদিন ধীরে ধীরে পায়চারি করবেন এবং সামনে দাঁড়িয়ে চোখ...
-
"তেমন রাবার নেই মুছে উনিশে মে" কবি করুণা রঞ্জন ভট্টাচার্যের এই বাণী শ্বাশত। বরাকে বাঙালীর দৈনন্দিন জীবনে হাজারও প্রতিবন্ধকতা ...
আকর্ষণীয় পোষ্ট
“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস
। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন