মানস সুন্দরী

রানা চক্রবর্তী

 

নূপুরের নিক্বণে চলে মানস সুন্দরী

নাকছাবি যেন মহুয়া ফুল

আমার পানে তাকালে একবার

দেখবো তার নয়নতারার ফুল

কর্ণমূলে ক্যামেলিয়া হরিদ্রা বসনে

 শাড়ির আঁচল ঢেউ খেলে যায়

এই বসন্ত বাতাসে

খোঁপায় শুভে দোলনচাঁপা

ডাকছে ভ্রমর আয়

এদিক ওদিক ঘুরিস না আর

বেলা বহে যায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...