অনুভব

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২ 

    বিশ্বরাজ ভট্টাচার্য

কোনও কোনও মানুষ বাড়ি হয়ে যায়

তাদের দেখলে মনে হয়, মস্ত একটা ছাদ!

যার তলে শুয়ে থাকা যায় বড় নিশ্চিন্তে

কাঁদা যায়, হাসা যায়, খুশগল্পে বিভোর-

বুঁদ হওয়া যায় অনায়াসে

সেই মানুষগুলো যেদিন  চলে যায়

মনে হয় সত্যি রোদ বড় কড়া!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...