মন ভাঙা প্রেমিক

। মানবেন্দ্র চক্রবর্তী ।

 

ভালোবেসে কি লাভ?

যদি ভালোবাসার মানুষটিই না বুঝে,

কত স্বপ্ন, কত আশা ভরসার প্রতিশ্রুতি দিয়েছিল, 

কিন্তু আজ একটিরও মূল্য দিতে পারেনি,

আর বলছে একসাথে উঠার ছবিগুলি ফিরিয়ে দিতে।


আমিও বুকে ব্যাথা মুখে হাসি রেখে বলেছি,

আজ ছবি চাইছো? তাহলে ফিরিয়ে দাও

তোমার সাথে কাটানো এক একটি মুহূর্ত।

যখন তোমার জন্য রোদ বৃষ্টির মধ্যেও

কলেজের গেইটের বাইরে দাঁড়িয়ে থাকতাম, 

আর তুমি এসে আমাকে জড়িয়ে বলতে 'একটা দুষ্টু ছেলে'। 

তাহলে আজ আমাকেও ফিরিয়ে দাও সেই অনুভূতির ছোঁয়া।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...