বড়দিন



সুরজ কুমার নাথ

    আজ ২৫শে ডিসেম্বর। পাশের বাড়ির কাকিমণি নিখিলকে ডেকে হাতে দুটি বড় বড় কেকের টুকরো তুলে দিলেন খাওয়ার জন্য। আর অপেক্ষা না করে দৌড়ে বাড়ি এসে নিখিল মাকে বলে, "মা, জানো আজ বড়দিন। আজ সবাই কেক কাটে, কেক খায়। তুমি তো কখনো বলনি। দেখো কাকিমণি আমাকে কেক দিয়েছে নাও ধরো তুমিও খাও....." নিখিলের মায়ের চোখ জলে ভরে উঠল। মনে মনে ভাবতে লাগল, উৎসবের কথা বলার দুঃসাহস করি কি করে।


1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...