আমার তুমি

চাঁদনী দাস

[ প্রতাপ : অনলাইন-২০ ]

। চাঁদনী দাস ।

আমার হবে সেই তুমি-

যে থাকবে অনতিদূরে,

আপন মনের মণিকোঠায় রাখবে আমায় আগলে।

সময়ের দ্বিধা-দ্বন্দ্বেও চেনা হাতটা চেপে বলবে-

ভয় করো না আমি তো রইলাম।

আমার তুমিটা সমাজের কাছে হয়তো বেমানান;

তা-ও আমার কাছে সফল মানানসই।

যার কাছে গেলে কথার ভাণ্ডার

ক্রমাগত বেড়েই যায়-

তা শব্দের হোক কিংবা নীরবতার।


মুখ ও মূক দুটোর ভাষাই যাঁর কাছে প্রকাশ্য,

শব্দ চয়নের ক্ষেত্রেও যার সমক্ষে আমি অপটু।

আমি না হয় ...........

আগত তোমার জন্য রইল;

আমার এক আকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...