মণিহার

প্রতাপ : ১৮তম সংখ্যা (পূজা সংখ্যা - ১৪৩২) 
 

      রঞ্জন কুমার বণিক
 
দুঃখ তো সবার জীবনেই আসে,

তারপরে সুখ হাসনাহেনার মতও হাসে ।

বিষণ্ণতা আর মোহ যদি হৃদয় করে কালো,

বিরহকে মণিহার আর মুক্তো করে ব্যাথার মুকুটে জ্বালো ।

অপ্রাপ্তির শূন্যস্থান যতই দগদগে অনলের আঁচে জ্বালায়,

ততই খিল ভেঙে ভ্রান্তিবিলাস তেপান্তরের মাঠে পালায় ।

সে অনলই শুদ্ধ, অনলই সত্য, অনলই লাগুক চিত্তে,

চার কাঁধই যখন শেষ ভরসা, মুক্তি কে পেল বিত্তে?

অনুভবে বেঁচে থাকা আর বোধের সিঁড়িতে উঠানামা,

কে বলে সহানুভূতি আর ভালোবাসায় নেই ক্ষমা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...